কামারখন্দে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় কৃষকসহ ৩ গবাদি পশুর মৃত্যু

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, ১১:২০ রাত
  • ৩৬১৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg কামারখন্দে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় কৃষকসহ ৩ গবাদি পশুর মৃত্যু

কামারখন্দে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় কৃষকসহ ৩ গবাদি পশুর মৃত্যু


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেললাইন থেকে গবাদি পশু সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় সেলিম মন্ডল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা তিনটি গরুও মারা যায়।

​রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার হালুয়াকান্দি এলাকায় সিরাজগঞ্জ-পাবনা রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মন্ডল ওই গ্রামের গোলবার হোসেন মন্ডলের ছেলে।

​স্থানীয় ও রেলওয়ে সূত্র জানাযায়, বিকেলে ঝড়-বৃষ্টির সময় মাঠ থেকে নিজের ৯টি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন সেলিম মন্ডল। পথিমধ্যে গরুগুলো রেললাইনের ওপর উঠে পড়লে তিনি সেগুলোকে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর 'বনলতা এক্সপ্রেস' ট্রেনটি দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সেলিম মন্ডল এবং তার তিনটি গরুর মৃত্যু হয়।

​জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

​সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad