ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান যুব জমিয়তের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ বিকাল
  • ১২৬২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে পুনরায় ফিরে আসার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইসহাক কামাল। তিনি বলেছেন, দেশে কোনোভাবেই যেন ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে না পারে, সে জন্য যুব জমিয়তের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দিনব্যাপী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টায় শুরু হওয়া এ বৈঠকে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমাদের সঞ্চালনায় বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মসূচি এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

মাওলানা ইসহাক কামাল বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও দেশের মাটিতে ফিরে আসতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে অরাজকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জানমাল রক্ষায় যুব জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে এসব অপতৎপরতা মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক সংগঠনের বিকল্প নেই। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। যোগ্য ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলে যুবসমাজকে ইসলাম ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী দিনের কর্মসূচিও নির্ধারণ করা হয়।

বৈঠকে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা সোলাইমান মাদানী, মাওলানা সালমান জামী ও মাওলানা মুহাম্মদ আলী; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালিম মাহফুজ, মাওলানা আব্দুল মুকতাদির, মাওলানা মাসুম আল মাহদী ও মাওলানা হাবিবুল্লাহ; সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মারুফ এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা এনামুল হক উসমানী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মতিউর রহমান ও জুবায়ের মাহমুদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অর্থ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, সহ-অর্থ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান জালালাবাদী, সাহিত্য সম্পাদক মাওলানা আতাউল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাওলানা মারজানুল বারী সিরাজী, পাঠাগার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাহমুদ, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জামিল আহমদ ও মাওলানা সাজ্জাদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বৈঠকে অংশ নেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad