শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব গণভোটের রায় মানুন, সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যাব।’
তিনি আরও বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। দলটির বিরুদ্ধে দেশের মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ রয়েছে, তাদের এ দেশের মানুষ কখনো ভুলতে পারবেন না।
বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

প্রথম দর্পণ,ডেস্ক