সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে র্যালিটি বিজয়নগর ও পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে এতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও খায়রুল কবির খোকন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সকাল থেকেই নেতাকর্মীদের সমাগমকর্মসূচিতে অংশ নিতে সকাল ৯টা থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। ব্যানার ও শহীদ জিয়াউর রহমানের ছবিসংবলিত ফেস্টুন নিয়ে তাঁরা খণ্ড খণ্ড মিছিলসহ সমাবেশস্থলে আসেন।
এ সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালিটি নির্ধারিত পথ ধরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণর্যালিপূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করেন। আধুনিক সশস্ত্র বাহিনী গঠনে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক