প্রত্যক্ষ ভোটে সলঙ্গা থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি ও জেলা প্রতিনিধি নির্বাচিত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ দুপুর
  • ১১১১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আয়োজনে সলঙ্গা থানা শাখার কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সলঙ্গা থানার আওতাধীন ৪৬ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মতামতে জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন লোকমান ও ইঞ্জিঃ মোঃ রাকিব হোসেন খাঁন।

এছাড়া নবগঠিত সলঙ্গা থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম আমিনুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।

একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, নবনির্বাচিত নেতৃত্বের সমন্বিত উদ্যোগে সলঙ্গার স্বেচ্ছাসেবী অঙ্গন আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে। পাশাপাশি মানবিক কার্যক্রম সম্প্রসারণ, মানুষের কল্যাণ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিটি গঠন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শেখ রজব এবং জেলা পরিষদের সদস্য আব্দুল আলিম, ইসমাইল হোসেন ও সাজিদ মুন।

নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সলঙ্গার স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন গতি ও ইতিবাচক পরিবর্তন আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad