মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, বিজ্ঞপ্তি আসছে চলতি সপ্তাহে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ বিকাল
  • ১০১৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ভর্তি নীতিমালা আগামী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হতে পারে। পাশাপাশি চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে মঙ্গলবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে। এ ছাড়া বুধবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে মহাপরিচালক নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তবে তিনি বলেন, সাধারণত ভর্তি পরীক্ষার অন্তত এক মাস আগে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়। সেই সময় বিবেচনায় রেখেই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সাধারণত অনলাইনে আবেদন শুরুর তিন থেকে চার দিন আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে হিসাবে চলতি সপ্তাহের শেষ নাগাদ অথবা আগামী সপ্তাহের শুরুতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন শুরুর তারিখ, আবেদনের যোগ্যতা, পরীক্ষার মানবণ্টন, আবেদন ফি ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad