গভীর রাতে জাবির প্রধান ফটকে তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ দুপুর
  • ৮২২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক (ডেইরি গেট) তালাবদ্ধ করে দ্রুত পালিয়ে গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেওয়া হয়। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা ৮ থেকে ১০ জনের একটি দল এ ঘটনা ঘটায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গভীর রাতে মোটরসাইকেলে করে আসা ওই দলটি আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে হঠাৎ ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়।

তিনি জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। ঘটনার সময় পুলিশ ওই এলাকায় টহলে ছিল। ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে পুলিশের অবস্থানের মধ্যেই মাত্র এক মিনিটের মধ্যে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রক্টর আরও জানান, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার এবং প্রধান ফটকে পুলিশ মোতায়েনের অনুরোধও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad