ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পরপর ককটেল বিস্ফোরণ, আহত ২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৩:১০ দুপুর
  • ৯৫৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিস্ফোরণস্থলের পাশে একটি গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এক ব্যক্তি। দুপুরের খাবার শেষে পাশের গাড়িটির চালক দরজা খুলতে গেলে হঠাৎ গাড়ির কাছে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অন্য একটি সূত্র জানায়, দুপুর ১টা থেকে ২টার মধ্যে সেখানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলগুলো ভবনের ওপরের দিক থেকে ছোড়া হয়েছে বলে কয়েকজন দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।

এদিকে, মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad