বিচ্ছেদের আবেগঘন গান নিয়ে ফিরলেন কাজী শুভ
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৪ সময়
ভালোবাসার মায়া, প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার নিয়ে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী কাজী শুভর নতুন গান ‘আমি এক ভুল কইরাছি’। প্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে কাজী শুভর উপস্থিতিও রয়েছে।আগেই গানটি অ্যালবামে যুক্ত হয়েছিলনতুন গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, প্রয়াত পাগল হাসানের গানের প্রতি তার আলাদা টান ও মায়া রয়েছে। পাগল হাসান জীবিত থাকতেই তিনি গানটি সংগ্রহ করেছিলেন। পরে নিজের ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে গানটি যুক্ত করেন।কাজী শুভর ভাষ্য, গানটির কথায় প্রেমের আক্ষেপ ও বিচ্ছেদের হাহাকার ফুটে উঠেছে। গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটি তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।