ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে ছিনিমিনি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ দুপুর
  • ২৩২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ না হলে সরকারকে জনগণ চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।


শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।


মামুনুল হক বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে ভেলকিবাজি করে জনগণের অধিকার হরণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণরায়ের মর্যাদা রক্ষায় চলমান আন্দোলন আরও জোরদার করতে হবে।


তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায়, শতকরা ৭০ ভাগ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের দেওয়া রায়ের সম্মান ও মর্যাদা রক্ষার লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে। এ আন্দোলনে জনগণ যেভাবে সংহতি প্রকাশ করেছে, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।


আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, আগামী দিনে এক দফা দাবি আদায়ে ঢাকার রাজপথে জমায়েত হওয়ার ডাক দেওয়া হলে সবাইকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।


সরকারের বিভিন্ন কার্ড কর্মসূচির সমালোচনা করে তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা বন্ধ না হলে জনগণ সরকারকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে।


তিনি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, সময়মতো পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।


পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad