গণভোটের রায় অমান্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৫ দুপুর
  • ১৪১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখালে সরকার সম্মানিত হবে। অন্যথায় অসম্মানিত হওয়ার পাশাপাশি এর পরিণতিও ভোগ করতে হবে।

শনিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার খানবাড়ি এলাকায় ঢাকা-খুলনা-কুষ্টিয়াগামী লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাত দফা দাবি আদায়ে ১১ দলের এটি তৃতীয় লংমার্চ। জনগণের দাবি নিয়েই তাঁরা মাঠে নেমেছেন। তাঁদের প্রধান দাবি, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা কার্যকর ও বাস্তবায়ন করতে হবে। এই মূল দাবি বাস্তবায়িত হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে বলে তাঁরা বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, সরকার যদি গণভোটের রায় ও জনগণের ভোটের প্রতি সম্মান দেখায়, তাহলে সরকার সম্মানিত হবে। কিন্তু জনগণের রায় অগ্রাহ্য করা হলে সরকার শুধু অসম্মানিতই হবে না, এর জন্য তাকে চরম মূল্যও দিতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, মহান আল্লাহর ওপর ভরসা রেখে তাঁরা দাবি আদায় করেই ঘরে ফিরবেন।

পথসভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ স ম রুহুল কুদ্দুস, জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজিসহ বিভিন্ন উপজেলা থেকে আসা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad