সিরাজগঞ্জ সরকারি কলেজে প্রাথমিক চিকিৎসা ও মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ সম্পন্ন

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এবং হেলথ ডিপার্টমেন্টের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য তানভীর মাহমুদ পলাশ ও মোহাইমেন তামিম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যমুনা প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম।

এ সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আনিসুর রহমান, যুব রেড ক্রিসেন্টের প্রধান ইসমাইল হোসেন রূপক, ইউনিটের সদস্য এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: আয়োজক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিরাজগঞ্জ জেলা ইউনিটের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad