মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন কিশোর ও তরুণ বিলের মধ্যে অবস্থিত একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
চেয়ারম্যান আরও জানান, বজ্রপাতে আহত তিনজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম দর্পণ,ডেস্ক