জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় রেস্তোরাঁ প্রতিষ্ঠান সুলতান’স ডাইন। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার (শাখা কার্যক্রম)’ পদে ২৫ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: ম্যানেজার (শাখা কার্যক্রম)
পদসংখ্যা: ২৫টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর
অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁ পরিচালনা ও সংশ্লিষ্ট কাজে দক্ষতা
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: ২৫,০০০–৩০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৬।
তথ্যসূত্র: চাকরি বিভাগ; সুলতান’স ডাইনের নিয়োগ বিজ্ঞপ্তি, বিডিজবস।

প্রথম দর্পণ,ডেস্ক