প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ, আবেদন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ দুপুর
  • ১১১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির কী অ্যাকাউন্ট (এক্সপোর্ট) বিভাগে এ নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৪ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে ইংরেজি, পরিসংখ্যান, মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৩০ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

প্রার্থীদের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা এবং প্রতিবেদন তৈরি ও উপস্থাপনায় পারদর্শিতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

পদটিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

চাকরিটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে নাটোর ও রাজশাহী।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০২৬।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad