ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ বিকাল
  • ১৫২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নাটোরে শাকিল হত্যা: ১০ দিনের আবেদন, মঞ্জুর তিন দিন

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে মিন্টুকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

যেভাবে হামলার শিকার হন শাকিল

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল ইসলাম। নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক তার পিছু নেন।

পরে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান হামলাকারীরা। স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

অবস্থার অবনতি হলে শাকিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

মামলা করেন বাবা

এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। ওই মামলায় নুরুজ্জামান মিন্টুকে আটক করে আদালতে হাজির করা হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad