ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ বিকাল
  • ২৮৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে এ পরিদর্শনের সময় তিনি কলেজ বটতলায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন- শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।


২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কোনো একক দল করেনি- সবাই মিলে করেছিল। তিনি আরো বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে শুধু আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশ গড়ার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।


ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর দূষিত বাতাস বিশেষ করে শিশুদের জন্য নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে জন্মদিনে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।


দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা আগামী দিনের দেশের রূপকার। তোমাদের কাছে আমার দুটি আবেদন- দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।


প্রধানমন্ত্রী নিজে এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন।


প্রতিষ্ঠানটির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad