সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ থাকায় গত সাত দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ১৭ হাজার ৭০১ জন। এতে ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবগামী যাত্রী, বিশেষ করে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসীরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিলকাওছার মাহমুদ জানান, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারের ২২টি, সালাম এয়ারের সাতটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিল অব্যাহত থাকতে পারে।
বিকল্প রুটে যাতায়াতের উদ্যোগফ্লাইট বিপর্যয় সামাল দিতে বিকল্প ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।
বিমান সূত্রে জানা গেছে, মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করায় প্রতি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বেড়েছে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও করা হয়েছে।
রিয়াদ ও দাম্মামগামী বিমানের যাত্রীরা টিকিট পরিবর্তন করে জেদ্দা বা মদিনা হয়ে কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। ঢাকায় বিমানের বলাকা কার্যালয়ে টিকিট পরিবর্তনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। বিমানের এক কর্মকর্তা জানান, প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টিকিট পরিবর্তনসংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে।
বাড়তি সময় ও ব্যয়ের শঙ্কাবিকল্প বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে হলে যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতে পারে। ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাগিদে অনেক প্রবাসী দ্রুত ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার পর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এর প্রভাবে রিয়াদ ও দাম্মামগামী বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক