চাকরি ডেস্ক
ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
একনজরে নিয়োগের তথ্যপ্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী ও সিলেট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
বয়স: ন্যূনতম ২৫ বছর
প্রার্থী: নারী ও পুরুষ উভয়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনকারীকে ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রণমূলক আইন ও নির্দেশিকা অনুযায়ী সব ধরনের কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য বিডিজবসের সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৬।
তথ্যসূত্র: সিটি ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ও বিডিজবস।

প্রথম দর্পণ,ডেস্ক