ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩৫ হাজার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ দুপুর
  • ৫৬০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে একজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে ঢাকার উত্তরায় কর্মস্থলে ফুলটাইম দায়িত্ব পালন করতে হবে। মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার টাকা। এর বাইরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

পদের বিবরণ

পদ: এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ডিগ্রি।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
অন্যান্য যোগ্যতা: এয়ারলাইনস বা হোটেলে কাজের দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর।
কর্মস্থল: উত্তরা, ঢাকা।
বেতন: মাসিক ৩৫ হাজার টাকা।

যেসব সুবিধা থাকছে

নিয়োগপ্রাপ্তরা বেতনের পাশাপাশি প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, সপ্তাহে দুই দিন ছুটি এবং দুপুরের খাবারের সুবিধা পাবেন। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের সময়সীমা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীদের ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad