সিটি ব্যাংকে চাকরি, আবেদন ৭ অক্টোবর পর্যন্তচাকরি ডেস্কব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।একনজরে নিয়োগের তথ্যপ্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসিপদের নাম: ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজারপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসকর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী ও সিলেটশিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিঅভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছরবয়স: ন্যূনতম ২৫ বছরপ্রার্থী: নারী ও পুরুষ উভয়বেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ীযেসব যোগ্যতা থাকতে হবেআবেদনকারীকে ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রণমূলক আইন ও নির্দেশিকা অনুযায়ী সব ধরনের কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।আবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য বিডিজবসের সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৬।তথ্যসূত্র: সিটি ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ও বিডিজবস।