ইউসিএলের ৫৫ অনলাইন কোর্সে বিনামূল্যে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ দুপুর
  • ৭২২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম খ্যাতনামা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে অনলাইনে বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ তৈরি হয়েছে। পূর্ণকালীন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি না হয়েও এসব কোর্সের মাধ্যমে একাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জন করতে পারবেন আগ্রহীরা। অনলাইন শিক্ষার জনপ্রিয় প্ল্যাটফর্ম FutureLearn-এ ইউসিএলের প্রায় ৫৫টি অনলাইন কোর্স চালু রয়েছে। এর মধ্যে বেশ কিছু কোর্স বিনা মূল্যে করার সুযোগ রয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, শিক্ষক, চাকরিপ্রার্থী ও পেশাজীবীরা নিজেদের সুবিধামতো এসব কোর্সে অংশ নিতে পারেন।

দুই থেকে আট সপ্তাহের কোর্স

FutureLearn-এ ইউসিএলের কোর্সগুলোর সময়কাল সাধারণত দুই থেকে আট সপ্তাহ। অধিকাংশ কোর্স সম্পন্ন করতে প্রতি সপ্তাহে আনুমানিক দুই থেকে পাঁচ ঘণ্টা সময় দিতে হয়। ফলে নিয়মিত পড়াশোনা বা চাকরির পাশাপাশি এসব কোর্স করার সুযোগ রয়েছে। কোর্সগুলোয় শিক্ষানবিশ থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবীদের জন্যও বিভিন্ন ধরনের শেখার ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট বিষয়ে জ্ঞান বাড়ানোর পাশাপাশি অনেক কোর্স পেশাগত দক্ষতা উন্নয়নেও সহায়ক হতে পারে।

রয়েছে বিভিন্ন বিষয়ের কোর্স

ইউসিএলের অনলাইন কোর্সের তালিকায় শিক্ষা, প্রযুক্তি ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় রয়েছে। এর মধ্যে ‘English Grammar for Teachers’, ‘Global Education for Teachers’ এবং ‘Introduction to Blockchain Technology and Applications’ উল্লেখযোগ্য। এছাড়া নির্দিষ্ট বিষয়ে ধারাবাহিকভাবে দক্ষতা অর্জনের জন্য রয়েছে ExpertTrack। এর মধ্যে ‘Life on Mars, Earth and Beyond’ ExpertTrack-এ পাঁচটি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে।

যেভাবে কোর্সে ভর্তি হবেন

কোর্স করতে আগ্রহীদের প্রথমে FutureLearn প্ল্যাটফর্মে গিয়ে ইউসিএলের কোর্সগুলোর তালিকা দেখতে হবে। সেখান থেকে পছন্দের কোর্স নির্বাচন করে কোর্সের বিস্তারিত বিষয়বস্তু, মেয়াদ, প্রতি সপ্তাহে প্রয়োজনীয় সময় এবং অ্যাকসেসের ধরন দেখে নিতে হবে। কারণ সব কোর্সে একই ধরনের সুবিধা নেই। কোনো কোর্সে বিনা মূল্যে শেখার সুযোগ থাকলেও কিছু কোর্সের ক্ষেত্রে অর্থ পরিশোধ করে অতিরিক্ত সুবিধা বা সার্টিফিকেট নিতে হতে পারে। প্রয়োজন অনুযায়ী FutureLearn-এ অ্যাকাউন্ট খুলে সংশ্লিষ্ট কোর্সে এনরোল করা যাবে।

আবেদনের নির্দিষ্ট সময়সীমা নেই

ইউসিএলের এসব অনলাইন কোর্সে ভর্তির জন্য একক কোনো আবেদনের সময়সীমা নেই। তবে কোর্সভেদে শুরু হওয়ার তারিখ, এনরোলমেন্টের সময় এবং অ্যাকসেস সুবিধায় পরিবর্তন থাকতে পারে। তাই কোনো কোর্সে নিবন্ধনের আগে FutureLearn-এর সংশ্লিষ্ট কোর্স পেজে গিয়ে সর্বশেষ তথ্য, কোর্স শুরুর তারিখ এবং বিনা মূল্যে বা পেইড অ্যাকসেসের শর্তগুলো দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad