ব্র্যাকে এরিয়া ম্যানেজার পদে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ দুপুর
  • ৩২০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির শিক্ষা কর্মসূচির আওতায় এরিয়া ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। আবেদন করা যাবে আগামী ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।পদ ও যোগ্যতা

পদের নাম: এরিয়া ম্যানেজার
বিভাগ: ব্র্যাক শিক্ষা কর্মসূচি
পদসংখ্যা: নির্ধারিত নয়

প্রার্থীকে শিক্ষা ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি এনজিও সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

চাকরির ধরন ও কর্মস্থল

এটি পূর্ণকালীন চাকরি। কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে বগুড়া।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এর বাইরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা।

আবেদনের সময়সীমা

ব্র্যাকের এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩ অক্টোবর ২০২৬।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad