আকিজ বশির গ্রুপে ৭ পদে নিয়োগ, আছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ বিকাল
  • ১৬২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আকিজ বশির গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির আকিজ বশির গ্লাসের সেলস (ইডিপি) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম ও যোগ্যতা

পদ: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: সেলস (ইডিপি), আকিজ বশির গ্লাস
পদসংখ্যা: ৭
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
বয়স: ২৪ থেকে ৩২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে

যেসব দক্ষতা থাকতে হবে

প্রার্থীর নতুন গ্রাহক শনাক্তকরণ, অর্ডার সংগ্রহ ও পণ্যের প্রাপ্যতা পর্যবেক্ষণের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি বাজারে প্রতিষ্ঠানের পণ্যের কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিত বাজার পরিদর্শনের সক্ষমতাও প্রয়োজন।

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—টিএ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস এবং ছুটিকালীন ভ্রমণ ভাতা।

আবেদন যেভাবে

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৬।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad