পুলিশের তথ্যমতে, মোকোচং জেলায় আটজন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়।
মদের কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে নমুনা গুয়াহাটিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
নিষেধাজ্ঞার মধ্যেও অবৈধ মদের বিস্তারনাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ বিক্রি ও পান নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে অবৈধ ও ভেজাল মদের বিস্তার ঘটল, তা খতিয়ে দেখছে তদন্ত দল।
পুলিশ জানিয়েছে, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।
এদিকে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অজানা, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান না করার জন্য সতর্ক করা হয়েছে। মদ পানের পর মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক