বালিয়াকান্দিতে গাছে ঝুলছিল যুবকের লাশ, তদন্তে পুলিশ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ বিকাল
  • ৮৩৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আমিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি মেহগনি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে কোনো একসময় ঘটনাটি ঘটতে পারে। সকালে বাড়িতে আমিরুলকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার বড় ভাই জহিরুল শেখ বাড়ির পাশে একটি মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় আমিরুলকে গাছ থেকে নামানো হয়।

বালিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: বালিয়াকান্দি থানা পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্র




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad