এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
জনস্বার্থে ৩ পয়সা কমপাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া ২০ পয়সা বাড়ানোর সুযোগ ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, মালিকরা বিআরটিএর সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। মহানগর ও জেলা পর্যায়ের সব রুটেই নির্ধারিত ভাড়ার তুলনায় ৩ পয়সা কম নেওয়া হবে।
শিমুল বিশ্বাস বলেন, ‘ভাড়া এক পয়সা বাড়লেও সেটা জনগণের ওপর বোঝা।’ সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই কোনো পরিবহন মালিক ভাড়া বাড়িয়ে থাকলে তার বিরুদ্ধে মালিক সমিতির পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিকভাবেও বিষয়টি নজরদারি করা হবে।
কোন ভাড়া কত ছিলগত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ছিল ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে এ হার ছিল ২ টাকা ৪২ পয়সা।
দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে নামানো হয়েছে। এসব বাসে প্রতি আসনে ভাড়া তুলনামূলক বেশি হয়ে থাকে। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।
নতুন ভাড়া পুনর্নির্ধারণনতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লা ও নগর পরিবহন—উভয় ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়বে। ফলে বিদ্যমান ভাড়ার সঙ্গে নতুন হার সমন্বয় করে বিভিন্ন রুটের বাসভাড়া পুনর্নির্ধারণ করা হবে।
তথ্যসূত্র: সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসের বক্তব্য; আমার দেশ, ২২ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স