উচ্চশিক্ষার মান বাড়াতে গবেষণা ও নীতিনির্ধারণে জোর রাষ্ট্রপতির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ দুপুর
  • ১১৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতিনির্ধারণী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রতিষ্ঠা করতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে শিক্ষণ কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার পাশাপাশি নীতিনির্ধারণী কার্যক্রমেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সাক্ষাৎকালে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্যরা। এ সময় ফ্যাসিস্ট আমলে ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন এবং এর মানোন্নয়নে বর্তমান সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad