সলঙ্গায় ১শ পিস ইয়াবাসহ যুবক আটক

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ বিকাল
  • ২৪১১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে সলঙ্গায় ১শ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম (৪৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার বিকেলে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজারে তাকে আটক করা হয়। পরে স্থানীয়রা তাকে সলঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করে।আটক রাকিবুল ইসলাম রায়গঞ্জ উপজেলার কালিদাসগাতি গ্রামের রমজান আলীর ছেলে।
সলঙ্গা থানার কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচলিয়া বাজারে ১শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সলঙ্গা থানা একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad