যশোরে ডিবির হাতে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ দুপুর
  • ৭২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের পুরাতন কসবা এলাকার আজিজ সিটি থেকে তাকে আটক করা হয়।

দিলু পাটোয়ারী বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

আটকের পর শনিবার রাতে দিলু পাটোয়ারীকে কোতোয়ালি থানায় সোপর্দ করে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন বলেন, ডিবি পুলিশ তাকে আটক করে থানায় সোপর্দ করেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad