ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার ইরাকের বিমান প্রতিরক্ষা কমান্ডের অপারেশনস সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
আলি আল-জাইদি বলেন, ইরাক তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের ভূখণ্ড বা আকাশসীমাকে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের হামলার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব অলঙ্ঘনীয়। দেশটির আকাশসীমায় যেকোনো ধরনের লঙ্ঘন কিংবা জাতীয় নিরাপত্তার ওপর হস্তক্ষেপ কোনোভাবেই সহ্য করা হবে না।
ইরাকের প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মিডল ইস্ট আই

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক