খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রাখার মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৯ রাত
  • ১৪৫৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক রেখে সমাবেশে যোগদানে বাধা সৃষ্টি ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে ভাটারা থানাধীন এলাকার একটি বাসা থেকে সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার তাকে আদালতে হাজির করে ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার এজাহারভুক্ত ১৭ নম্বর আসামি জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর সৈয়দ জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন আসামি এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জন ধারালো ও মারাত্মক অস্ত্রসহ গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান নেন। অভিযোগে বলা হয়, তারা সারাদিন সেখানে অবস্থান করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন এবং সমাবেশে অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad