হরমুজ প্রণালি দিয়ে ১১ ইরানি জাহাজের চলাচল, ইরান–মার্কিন সমঝোতার পর নতুন গতি উপসাগরীয় বাণিজ্যে

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ০২:৩১ দুপুর
  • ১৭৮০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। সমঝোতার পরপরই ১১টি ইরানি বাণিজ্যিক জাহাজ এ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি-সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নৌচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলাচল করা জাহাজগুলোর মধ্যে আটটি ছিল ইরানের পণ্যবাহী জাহাজ, যেগুলো দেশটির আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে। একই সময়ে তিনটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে।

নতুন সমঝোতা অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। এর বিনিময়ে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ ও শুল্কমুক্ত যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

— এসআর




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad