যাত্রাবাড়ীতে পুলিশের টানা অভিযানে একদিনেই ৪৬ জন গ্রেপ্তার

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, ০৫:১৭ বিকাল
  • ২৪১৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দিনব্যাপী অভিযান পরিচালিত হয় যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন স্থানে। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত পলাতক আসামি, জুয়াড়ি এবং কথিত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অধীন যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, এলাকাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করার অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিভিন্ন বয়সী পুরুষ ও নারী, যাদের বিরুদ্ধে পূর্বের মামলা ও পরোয়ানা রয়েছে বলে জানানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানিয়েছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad