নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রী শাবনূর ও দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ অভিনয় জীবনে তারা উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র। অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের গুণে এখনও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন এই দুই তারকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে কাটানো একটি পুরোনো স্মৃতিময় মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন পূর্ণিমা। ভিডিওটির ক্যাপশনে তিনি শাবনূরের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগের প্রকাশ ঘটান।
পূর্ণিমা লিখেছেন, “কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।”
তিনি আরও জানান, দুই থেকে তিন বছর আগে শাবনূরের সঙ্গে কাটানো সময়ের সেই মুহূর্তটি এখনও তার জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি হয়ে আছে।
বাংলা চলচ্চিত্রে শাবনূরের অবদানের প্রশংসা করে পূর্ণিমা লেখেন, “বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”
পূর্ণিমার এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই দুই জনপ্রিয় অভিনেত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শাবনূরের প্রতি পূর্ণিমার সম্মানবোধের প্রশংসা

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স