রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার।
রেমিট্যান্সে শীর্ষ পাঁচ ব্যাংকব্যাংকভিত্তিক হিসাবে নভেম্বরের প্রথম ২১ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
১৮ দিনে এসেছিল ২৬ হাজার ৫২৮ কোটি টাকাবাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশে ২১৪ কোটি ৮ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ২৬ হাজার ৫২৮ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা।
পরবর্তী তিন দিনে এসেছে আরও ৯ কোটি ৬২ লাখ ৯০ হাজার ডলার। ফলে নভেম্বরের প্রথম ২১ দিনে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলারে।
প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে ২১ দিনের মোট প্রবাসী আয়ের পরিমাণ ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। তবে প্রতিবেদনে উল্লেখিত ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকার সঙ্গে হিসাবের সামান্য পার্থক্য রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক