জৈন্তাপুর সীমান্তে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, বিজিবির হাতে উদ্ধার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, ০৮:০০ রাত
  • ২১৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি মানবপাচারকারী চক্র। তবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তৎপরতায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন তাঁরা। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে। পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এসব তথ্য জানান।

এর আগে শনিবার (২১ নভেম্বর) জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকা থেকে ওই দুই নারীকে উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে তাঁদের জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া দুই নারী হলেন খুলনার তেরখাদা উপজেলার নয়াবারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫) ও তাঁর মা মেহেরুন বিবি (৭০)।

টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় দালাল চক্র

পুলিশ জানায়, ভারতে পাঠানোর কথা বলে একটি দালাল চক্র ওই দুই নারীর কাছ থেকে টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরে তাঁদের সীমান্ত এলাকায় রেখে চক্রের সদস্যরা পালিয়ে যায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাঁদের উদ্ধার করেন।

জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খুলনার একটি দালাল চক্র সিলেটের স্থানীয় দালালদের সহযোগিতায় ওই দুই নারীকে ভারতে পাঠানোর চেষ্টা করে। এ মানবপাচার চক্রে খুলনা ও সিলেটের দুটি পৃথক গ্রুপ কাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে। চক্রের কয়েকজন সদস্যকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তথ্যসূত্র: ২২ নভেম্বর ২০২৬; জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad