বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১১০৩ জনের চাহিদাপত্র পেল বোয়েসেল

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ বিকাল
  • ৪৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের আওতায় নতুন করে ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এর মধ্যে নতুন করে ৫৩৫ জন কর্মীর নিয়োগ চাহিদা এসেছে। আগে পাওয়া ৫৬৮ জনের নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ায় ইতোমধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ৭০ জন কর্মীর কলিং ভিসা পাওয়া গেছে। চলতি মাসের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

গত ২ নভেম্বর মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারিতে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তী ধাপে সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত কর্মী নির্বাচন করা হবে।

বোয়েসেলের এ উদ্যোগের মাধ্যমে আগ্রহী কর্মীদের বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad