রায়পুরে আতঙ্ক ছড়াতে থানার পেছনে চকলেট বোমা বিস্ফোরণ, আটক ২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ দুপুর
  • ১৫৩৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মালয়েশিয়া প্রবাসী ছাত্রলীগ নেতার নির্দেশে ৫০০ টাকার বিনিময়ে বিস্ফোরণের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে থানা ভবনের পেছনে চকলেট বোমা বিস্ফোরণের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দুজনের দাবি, মালয়েশিয়ায় অবস্থানরত ছাত্রলীগ নেতা শাকিল তাদের ৫০০ টাকা দিয়ে এ ঘটনা ঘটাতে বলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রায়পুর থানা ভবনের পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মো. লাবিব ও মো. জাহিদ হোসেন। লাবিব রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তপাদারবাজার এলাকার মৃত শফিউল্লাহর ছেলে। জাহিদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দুই যুবক সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষ থেকে দুটি চকলেট বাজি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের টহল দল ও ছাত্রদল নেতা জিহাদ রহমানসহ কয়েকজন নেতাকর্মী তাদের দেখতে পান। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। একপর্যায়ে আটক দুজনকে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ হেফাজতে থাকা লাবিব ও জাহিদ জানান, মালয়েশিয়ায় অবস্থানরত ছাত্রলীগ নেতা শাকিল তাদের আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ৫০০ টাকা দেন। ওই টাকা দিয়ে বাজারের একটি মুদি দোকান থেকে চকলেট বোমা কিনে থানার পেছনে বিস্ফোরণ ঘটান তারা। পরে পালানোর সময় আটক হন। এ ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে ক্ষমাও চান তারা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, মালয়েশিয়ায় অবস্থানরত রায়পুর পৌর ছাত্রলীগ নেতা মো. শাকিলের নির্দেশনা ও অর্থায়নে লাবিব ও জাহিদ থানার পেছনে দুটি চকলেট বাজি বিস্ফোরণ ঘটান বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় সেখানে অবস্থানরত ছাত্রদলের দুই কর্মী তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad