বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় রান শতকের ঘরে পৌঁছানোর আগেই টপ অর্ডারের পাঁচ ব্যাটার সাজঘরে ফেরেন। এতে বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কা দেখা দেয় টাইগার শিবিরে।
একপর্যায়ে ইনিংস ব্যবধানে হারের আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রথম ইনিংসের ঘাটতি পেরিয়ে ১১ রানের লিড নিতে সক্ষম হয় বাংলাদেশ। যদিও এই সামান্য ব্যবধান নিয়ে অলআউট হওয়ায় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কার্যত ক্ষীণ হয়ে পড়েছে।
মাত্র ১২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশের সামনে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়েছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স