মাত্র ১১ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১২
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারানোর আগে মাত্র ১১ রানের লিড নিতে পেরেছে সফরকারীরা। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১২ রান।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় রান শতকের ঘরে পৌঁছানোর আগেই টপ অর্ডারের পাঁচ ব্যাটার সাজঘরে ফেরেন। এতে বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কা দেখা দেয় টাইগার শিবিরে।একপর্যায়ে ইনিংস ব্যবধানে হারের আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রথম ইনিংসের ঘাটতি পেরিয়ে ১১ রানের লিড নিতে সক্ষম হয় বাংলাদেশ। যদিও এই সামান্য ব্যবধান নিয়ে অলআউট হওয়ায় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কার্যত ক্ষীণ হয়ে পড়েছে।মাত্র ১২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশের সামনে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়েছে।