ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ বিকাল
  • ৯৩০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মতি না নেওয়া এবং এ বিষয়ে পর্যাপ্ত তথ্য না দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে বিভিন্ন কনটেন্ট তৈরির পরামর্শ দেওয়া হতো। তবে এ প্রক্রিয়ায় ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের বিষয়টি ব্যবহারকারীদের যথাযথভাবে জানানো হয়নি। এমনকি এ জন্য আলাদা ও স্পষ্ট সম্মতিও নেওয়া হয়নি।

এ ঘটনায় ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইতালির কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে ব্যবহারকারীদের কাছ থেকে স্পষ্ট ও পৃথক সম্মতি নেওয়ার ব্যবস্থা করতে মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপিল করবে মেটা

জরিমানার সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। তাদের দাবি, জরিমানার পরিমাণ বাস্তবতার তুলনায় অনেক বেশি।

মেটার বক্তব্য, ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে প্রবেশ করতে হলে ডিভাইসের অনুমতি প্রয়োজন হয়। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় ফোনের সেটিংস থেকে এ অনুমতি পরিবর্তন বা বাতিল করতে পারেন।

তদন্তে এআই প্রশিক্ষণের বিষয়টি আসেনি

২০২৫ সালে এ বিষয়ে তদন্ত শুরু করে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। তবে তদন্তে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি বা ভিডিও ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়নি। মেটাও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালে চালু হওয়া মেটার আরেকটি ক্লাউডভিত্তিক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের গ্যালারিতে থাকা ছবি প্রক্রিয়াকরণের বিষয়টি ভবিষ্যতে আলাদাভাবে পর্যালোচনা করা হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারী প্রায় দুই কোটি মানুষ প্রভাবিত হয়েছেন। জরিমানার অর্থ মেটার বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশ।

তথ্যসূত্র: রয়টার্সের প্রতিবেদন ও ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad