মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ বিকাল
  • ১২৯১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের ২০২৭ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর মাউশির উপপরিচালক (প্রশিক্ষণ) শাহ্ মুহাম্মদ মামুন মোরশেদের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাউশির আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে পাঠাতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ তথ্য পাঠানোর দায়িত্ব পালন করবেন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে নির্ধারিত লিংকে তথ্য জমা দিতে হবে।

ভর্তির যোগ্যতা

বিএড কোর্সে ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক (পাস), স্নাতক (সম্মান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে অন্তত ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২ দশমিক ২৫ থাকতে হবে।

হার্ডকপি গ্রহণ করা হবে না

মাউশির বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, তথ্য বা আবেদনের কোনো হার্ডকপি কিংবা মুদ্রিত কাগজ গ্রহণ করা হবে না। সব তথ্য নির্ধারিত গুগল ফরমের মাধ্যমেই পাঠাতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad