ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় সহকারী প্রক্টরের পদত্যাগ, জমা দিয়েছেন পাঁচজন

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ বিকাল
  • ৯৬০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি একজনও বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।

বুধবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া ছয় শিক্ষক হলেন—সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম আলম।

দুই দিনে পদত্যাগপত্র জমা পাঁচজনের

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার মুহাম্মদ মাহবুব কায়সার ও ড. মুহাম্মদ রফিকুল ইসলাম পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার জমা দিয়েছেন আতিয়া সানজিদা শর্মী, শারমীন কবীর ও জাহাঙ্গীর আলম আলম। বাকি সহকারী প্রক্টর রেজাউল করিম সোহাগও বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।

পদত্যাগ করা এক সহকারী প্রক্টর জানান, বুধবার মাগরিবের পর প্রক্টর তাঁকে ফোন করে পদত্যাগের বিষয়ে অনুরোধ করেন। ওপরের মহল থেকে চাপ ও পারিপার্শ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে সহকারী প্রক্টরদের সরে যাওয়ার বার্তা দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

ওই শিক্ষক বলেন, তাঁদের পদত্যাগের অনুরোধ জানানো হলেও বিষয়টি উপস্থাপনের ধরন ছিল ইতিবাচক। তবে মূল বার্তা ছিল দায়িত্ব ছেড়ে দেওয়ার।

অন্য এক সহকারী প্রক্টর জানান, তিনি বুধবার রাতেই পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে সহকারী প্রক্টরদের মধ্যে আলাদা কোনো বৈঠক হয়নি বলেও জানান তিনি।

চাপের অভিযোগ অস্বীকার প্রক্টরের

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, বুধবার দুজন এবং বৃহস্পতিবার আরও তিনজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রাজনৈতিক চাপের কারণে তাঁদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর পক্ষ থেকে কোনো ধরনের চাপ অনুভব করেননি। অন্যদের ওপর কোনো চাপ দেওয়া হয়েছে কি না, সেটি সংশ্লিষ্ট ব্যক্তিরাই বলতে পারবেন।

প্রক্টর আরও বলেন, তিনি কারও প্রতি বিদ্বেষমূলক আচরণ করেননি। সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করেন। পদত্যাগের পেছনে রাজনৈতিক কারণ খোঁজারও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বিভিন্ন কারণে ব্যক্তির মধ্যে অভিমান বা দূরত্ব তৈরি হতে পারে। সব ঘটনাকে রাজনৈতিকভাবে দেখা ঠিক নয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad