নিষেধাজ্ঞা অমান্য করে কলেজে স্মার্টফোন, শতাধিক ফোন জব্দb

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ বিকাল
  • ১৩৭৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শ্রেণিকক্ষে তদারকির সময় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ফোন উদ্ধার

শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে কলেজে ফোন নিয়ে আসছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় শেরপুর সরকারি কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে অভিযান চালিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে শতাধিক স্মার্টফোন জব্দ করেছে কলেজ প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে তদারকি চালিয়ে এসব ফোন জব্দ করা হয়। পরে জব্দ করা ফোনগুলো শিক্ষার্থীদের ফেরত দেওয়া হয়েছে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ বাড়ানো, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন নিয়ে কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এ নির্দেশনা অমান্য করে অনেক শিক্ষার্থী ফোন নিয়ে কলেজে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণিকক্ষে তদারকি চালিয়ে শতাধিক স্মার্টফোন জব্দ করা হয়।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষমুখী করতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে মনোযোগ বাড়ানো এবং কলেজের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যাতে কলেজে স্মার্টফোন নিয়ে আসতে না পারে, সে বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শেরপুর সরকারি কলেজকে ডিজিটালাইজড করার জন্য বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষমুখী করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad