শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ বিকাল
  • ১১২২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ১৫ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা নাহিদ হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে উপজেলায় সরিষার আবাদ ও উৎপাদন বাড়বে। পাশাপাশি দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে দেশীয় সরিষার উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমদানিনির্ভরতা কমাতে সহায়ক হবে।

তথ্যসূত্র: শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আয়োজিত বিতরণ অনুষ্ঠানের তথ্য।

বিভাগ: সারাদেশ | সিরাজগঞ্জ




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad