কোর্ট মার্শালে দোষী দুই সেনা সদস্য, চাকরিচ্যুতির পর কারাদণ্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ দুপুর
  • ৩৫১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার; এক বছরের সাজা দিয়ে পাঠানো হয়েছে বেসামরিক কারাগারে

মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সেনা সদস্য কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত হয়েছেন। সামরিক আদালতে তাঁদের চাকরি থেকে বরখাস্ত এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা কার্যকরের জন্য তাঁদের বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সাজাপ্রাপ্ত দুই সেনা সদস্য হলেন সার্জেন্ট আল মামুন ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান।

গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীতে মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁদেরসহ ছয়জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এরপর ২৭ অক্টোবর ডিজিএফআই সদর দপ্তর ওই দুই সেনা সদস্যকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করে। সেনা আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের উপস্থিতি প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

ডিজিএফআইয়ের চিঠিতে বলা হয়, মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে সার্জেন্ট আল মামুন ও সৈনিক নুরুজ্জামান সামরিক বাহিনীর সদস্য এবং বর্তমানে ডিজিএফআইয়ে কর্মরত। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁদের উপস্থিতি জরুরি।

পরবর্তী সময়ে সামরিক আইনে বিচার শেষে কোর্ট মার্শালে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি উভয়কে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁদের বেসামরিক কারাগারে পাঠানো হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad