শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ২৪ ঘণ্টায় ৩৩ জন গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ দুপুর
  • ৪২৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পোশাক শ্রমিকের ছদ্মবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে দাবি পুলিশের

পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩৩ সদস্যকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

রাজধানীর মিরপুরসহ গাজীপুর ও আশুলিয়ায় কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। কোথাও কোথাও মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন আন্দোলনকারীরা।

এর মধ্যে গত ২ নভেম্বর রাজধানীর মিরপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে।

পুলিশের দাবি, শ্রমিক আন্দোলনের আড়ালে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয়, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলাগুলোর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad