আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ‘বেস্ট অ্যাওয়ার্ড’ প্রদান

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ বিকাল
  • ৭৯৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষা ও মানোন্নয়নে সক্রিয় ভূমিকা, দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদঘাটন এবং অপরাধ প্রতিরোধে প্রো-অ্যাকটিভ ভূমিকার স্বীকৃতিস্বরূপ রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানকে ‘বেস্ট এডিশনাল এসপি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

অক্টোবর ২০২৬ মাসের সার্বিক কার্যক্রমের মূল্যায়নে তাকে এ পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এ পুরস্কার তুলে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বর্তমানে সিআইডির একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে ঢাকায় অবস্থান করায় তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, রায়গঞ্জ ও সলঙ্গা থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদঘাটন এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপের কারণে অক্টোবর মাসের সেরা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad