পুলিশের শীর্ষ পদে সাত কর্মকর্তার রদবদল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ বিকাল
  • ২৯৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আহসান হাবীব পলাশ পুলিশ অধিদপ্তরে, র‌্যাবের ডিজি ফারুক আহমেদ

পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সাতটি পদে রদবদল করেছে সরকার। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের এ পরিবর্তনে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), র‌্যাব, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও রাজশাহী রেঞ্জে নতুন নেতৃত্ব এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, র‌্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ র‌্যাবের নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে রাজারবাগ পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। আর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিফ আহমেদ এতে স্বাক্ষর করেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad